Etiketler
অ্যাপ সম্পর্কিত প্রশ্ন এবং Privacy Policy
Post:
-
shohan ahamed
Yorumlar-
Görüntüleme
অ্যাপ সম্পর্কিত প্রশ্ন এবং Privacy Policy
এই অ্যাপ ইন্সটল করার সময় কেন স্টোরেজ বা SDCard এর পারমিশন চায়?
আপনার ডাটা খরচ যাতে একবার হয় বার বারে নয়, সেজন্যই স্টোরেজ বা SDCard এর পারমিশন চাওয়া হয়। কারন অ্যাপটি চালু করার পর আমাদের এই অ্যাপটি যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে তার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে নেয়ার প্রয়োজন হয়। এখন আপনি কি যত বার একটি পেজ বা স্ক্রিন দেখবেন ততবার ডাটা খরচ করবেন? অবশ্যই না, সেজন্যই স্টোরেজ বা SDCard এর পারমিশন চাওয়া হয়। এতে করে কোন কিছু ডাউনলোড করা লাগলে অ্যাপটি তা ডাউনলোড করে আপনার SDCard এ সেভ করে ফেলবে, যাতে দ্বিতীয়বার ডাউনলোড করতে না হয়।
অ্যাপে এত এড কেন?
যাতে আপনাদের টাকা আপনাদের কাছেই থাকে। আপনারা নিশ্চয় পেইড অ্যাপ দেখেছেন, মানে যে অ্যাপগুলো ডাউনলোড করতে টাকা দিয়ে কিনতে হয়। গুগল প্লেতে TOP Paid সেকশনে পেইড অ্যাপগুলোর তালিকা দেখতে পারবেন। ঐসকল অ্যাপে কোন ধরনের এড থাকে না। কারন সেসব অ্যাপ টাকা দিয়ে কিনতে হয়। যারা অ্যাপ বানায় বা অ্যাপ বানানোর সাথে জড়িত তারা পরিশ্রম করে অ্যাপ বানিয়েও ফ্রিতে দিতে পারতেছে, এর একমাত্র কারন, এড। এডগুলো বিরক্তিকর হলেও এই এডের মাধ্যমেই মূলত অ্যাপ ডেভেলপারদের আয় হয় যেটা তাদের সহায়তা আরও নতুন নতুন কাজ করতে। আশা করি অ্যাপটিকে ফ্রিতে যেন সবার হাতে পৌঁছে দিতে পারি তার জন্য বিরক্তিকর এডগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
অ্যাপ খালি ৫ স্টার চায় বা রিভিউ দিতে বলে কেন?
যাতে করে অ্যাপ যারা বানায় বা অ্যাপ বানানোর সাথে যারা জড়িত তারা আরও উৎসাহী হয়ে আরও নতুন নতুন অ্যাপ বানাতে পারে। অ্যাপটিতে ৫ স্টার দেয়ার সময় আপনাদের কোন সাজেশন থাকলে বা কোন বিষয় যদি মনে হয় আরও ভাল করা যেত সেটা জানিয়ে দিবেন অবশ্যই।
এই অ্যাপে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও, ওয়েবসাইট, পেজ, চ্যানেল ইত্যাদি দেখি এগুলো কিসের জন্য?
এগুলোও আরেক ধরনের এড বলতে পারেন। তবে এই এডগুলো আপনাকে যাতে বিরক্ত না করে সেভাবে দেয়া। মানে হঠাৎ করে এগুলো আপনার সামনে এসে পড়বে না।
আপনার অ্যাপে আমার কোন ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও, ওয়েবসাইট, পেজ, চ্যানেল ইত্যাদি যদি প্রমোট করতে চাই কিভাবে কি করব?
সাবজেক্ট এ “বিজনেস প্রমোট করতে চাই” দিয়ে একটি ই-মেইল করুন এই আইডিতে noornahid125@gmail.com
আমি যদি এরকম অ্যাপ বানাতে চাই সেক্ষেত্রে করনীয় কি?
সাবজেক্ট এ “আপনার অ্যাপের মত অ্যাপ বানাতে চাই” দিয়ে একটি ই-মেইল করুন এই আইডিতে noornahid125@gmail.com
এরকম ডিজাইনের-ত অসংখ্য অ্যাপ আছে সব কি আপনার?
না। আমার মত অনেকেই আছেন যারা একই ধরনের অ্যাপ বানায়। তাই, সব আমার হওয়া সম্ভব নয়।